নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসব শেষে এবার রাজ্যে বাজতে চলেছে নির্বাচনের দামামা। আগামী ২ নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় সমাবেশ আয়োজন করা হচ্ছে শহরে। সেখান থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আগামী নভেম্বরে শহরের বুকে বিশাল জনসভার আয়োজন করতে চলেছে রাজ্যের শাসক দল। এই সমাবেশই হতে চলেছে আগামী বিধানসভা ভোটের প্রচারযুদ্ধের সূচনা। শহিদ মিনার ময়দান বা তার বিকল্প কোনও স্থানে অনুষ্ঠিত হবে তৃণমূলের এই বিশাল জনসভা। এই বারের ভোটের মূল ইস্যু হচ্ছে SIR। আর এই ইস্যুকে সামনে রেখেই প্রচারের মাঠে নামতে চলেছে মমতা - অভিষেক। নভেম্বরের সভায় আগামী বছরের রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন দুই শীর্ষ নেতা।
ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর শেষ হওয়ার পরই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারে বলে অনুমান। ফলে ভোটের সময়সূচি সামনে রেখেই প্রচার কৌশল সাজাতে চাইছে শাসক দল। এই সভা থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের প্রচারের জোয়ার শুরু হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নভেম্বরের পরপরই জেলা জেলায় মিছিল, সভা ও প্রচার অভিযানে নেমে পড়বেন দলের নেতা-নেত্রীরা।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের