নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - লাগাতার বৃষ্টির জেরে বানভাসি উত্তরবঙ্গের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। টানা ৩-৪ দিন খাবারের অভাবে ভুগেছে তারা। উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকা ছিল জলমগ্ন। এখনও ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রচুর। সাধারণ ঘরবাড়িগুলি একেবারেই নষ্ট হয়ে গেছে। এখনও তাদের সেই ক্ষতিপূরণ করা যায়নি। এবার সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন সহ শিলিগুড়ি ইসকন।
ইসকন শিলিগুড়ির সঙ্গে মিলিত প্রয়াসে দুর্গতদের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। প্রতিদিন শিলিগুড়ি ইসকন মন্দির নিয়মিত ২৫০০ পরিবারের জন্য রান্না করে খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন। এখনও খাবারের সমস্যা মেটেনি। বাজার দোকানের অবস্থা এখনও খারাপ। তাই খাবারের সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে , সময়মত খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন সহ ইসকন।
ইসকনের পক্ষ থেকে এক কর্তা বলেছেন , "গত ৪ ঠা সেপ্টেম্বর ভয়াবহ বন্যা হয় উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকায়। অনেকে সমস্যার সম্মুখীন হয়। আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি নিজের ফাউন্ডেশন থেকে বন্যা দুর্গতদের উদ্যেশ্যে খাবারের ব্যবস্থা করেন। আমাদের সঙ্গে মিলে প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার পরিবারে খাবার পৌঁছে দেব। শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা সহ নাগরাকাটার দিকে আমরা খাবার পৌঁছে দেব।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের