নিজস্ব প্রতিনিধি, লাদাখ – দীর্ঘ আলোচনা, ডেডলাইনের পর ডেডলাইনেও কোনও কাজ হয়নি। বুধবার বিক্ষোভের পথ বেছে নিয়েছে লাদাখের স্থানীয়রা। রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল হয়ে উঠেছে লাদাখ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত ৭০। এই আবহে শান্তির বার্তা দিলেন দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লেহতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। অনেক অফিস এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। অনশন আন্দোলনের দুই সদস্য অসুস্থ হয়ে পড়তেই ক্ষেপে ওঠেন আন্দোলনকর্মীদের একাংশ। হাজার হাজার যুবক রাস্তায় নামেন। আসলে গত পাঁচ বছর হল তাঁরা বেকার। কেন্দ্রীয় সরকার লাদাখবাসীর জীবনের নিরাপত্তা দিতে রাজি নয়। হিংসার ফলে ব্যহত হবে আন্দোলনের উদ্দেশ্য।“
লাদাখবাসীর দাবি, পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে। লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। সমস্ত কিছুরই আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে এবার বিক্ষোভের পথ বেছে নেন লাদাখবাসী।
লাদাখে ধর্মঘট ডাক দেয় নাগরিক সমাজ। পুলিশ বাধা দিতে গেলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। ভাঙচুর চালানো হয় বিজেপি দফতরে। একাধিক পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। একসময় পাথর ছোড়ার ক্ষেত্রে নাম উঠে আসত কাশ্মীরের। এবার সেই ছবি দেখা গেল লাদাখে। এই প্রথমবার এমন আন্দোলন দেখা গেল লাদাখে। প্রশ্ন উঠছে, নেপালের ‘জেন জি’-র ছায়া কি এবার লাদাখে?
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের