নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন UPSC সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার অর্থাৎ ২৪ মে ২০২৬ তারিখে ব্লু ও গ্রিন-উভয় লাইনেই সকাল ৭টা থেকে ট্রেন চালানো শুরু হবে। সকালের দিকে পরীক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য সাধারণ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতেই মূলত এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। দুই রুটের এই অতিরিক্ত পরিষেবা চালুর ফলে রবিবার সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অনেক বেশি সহজ হবে বলে মনে করছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবারে সাধারণ ছুটির দিনে স্বাভাবিকের তুলনায় দুই লাইনেই ট্রেনের সংখ্যা এক ধাক্কায় বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে সচরাচর চলা ১৫২টি ট্রেনের পরিবর্তে ওইদিন মোট ১৬০টি (৮০টি আপ, ৮০টি ডাউন) চালানো হবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই রুটে প্রতি ৩০ মিনিট অন্তর দুই প্রান্ত থেকেই যাতায়াত করবে পাতালরেল। এরপর থেকে স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী ট্রেন মিলবে।
প্রথম দফায় সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো রওনা দেবে। অন্যদিকে, গ্রিন লাইনেও সাধারণ রবিবারের ১০৮টি ট্রেনের বদলে মোট ১১৬টি (৫৮টি আপ ও ৫৮টি ডাউন) ট্রেন চলবে। এই রুটেও সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে ট্রেন মিলবে। প্রথম রওয়ানা দেবে সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, সকাল ৭টা বেজে ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অভিমুখে।
মেট্রোর এক কর্মকর্তা জানান, 'পরীক্ষার্থীদের সুবিধার্থে সকালের সূচিতে বদল করা হলেও দুই লাইনের শেষ ট্রেনের সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না। উভয় প্রান্তিক স্টেশন থেকে রাতের অন্তিম ট্রেনগুলো নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও হলুদ লাইনে ওইদিন সাধারণ রবিবারের সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে গাড়ি চলবে। তবে ওই বিশেষ তারিখে পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও ট্রেন চলাচল করবে না'।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের