নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রঘুনাথপুর থানা পুলিশের বড়সড় সাফল্য। রবিবার বিকেলে উমরপুর ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার এক মহিলা। এর পেছনে রয়েছে বিরাট রহস্য। মহিলার কাছ থেকে পাওয়া গেল সন্দেহজনক পিস্তল সহ কার্তুজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , মহিলার কাছ থেকে উদ্ধার হয় ৫ টি পিস্তল সহ ২৪ টি কার্তুজ। মহিলার নাম সাধনা হালদার। বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্তগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচার করতেন ওই মহিলা। তবে তার আশায় জল ঢেলে দিল উমরপুর পুলিশ। সোমবার মহিলাকে জঙ্গিপুর থানায় স্থানান্তরিত করা হবে।
বহুদিন ধরেই এই মহিলার পিছনে ফাঁদ পেতেছিল পুলিশ। উমরপুরে গাড়ি বদল করতে যাওয়ার সময়ই তাকে পাকড়াও করে ফেলে রঘুনাথপুর থানার পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই অস্ত্র পাচারচক্রে আর কারা রয়েছে সেইসব খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের