নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পড়ুয়াবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর, সোমবার বিকেলে উলুবেড়িয়ার বহিরা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পাঁচজন পড়ুয়াকে নিয়ে বাড়ি ফিরছিল একটি চারচাকার মারুতি গাড়ি, যা নিয়মিত স্কুল পুলকার হিসেবেই ব্যবহৃত হত। বহিরা চৌরাস্তা থেকে শ্মশানপোতা যাওয়ার পথের এক বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। মুহূর্তে রাস্তা থেকে সোজা পুকুরে গিয়ে উল্টে পড়ে সেটি।
বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জলের তলায় আটকে থাকা ছোট ছোট পড়ুয়াদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতদের নাম - ঈশিকা মণ্ডল, সৌভিক দাস ও অরিন দে। তিনজনেরই বয়স ৬ থেকে ১১ এর মধ্যে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন দুই গুরুতর আহত পড়ুয়া।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকেরা। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। কিন্তু ঘটনার পর থেকেই পুলকার চালক পলাতক। চালকের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের