নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়া হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের উপর নির্যাতন ও ধর্ষণের হুমকির ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল পাঁচলা। বুধবার বিজেপির ডাকে এসপি গ্রামীণ অফিস ঘেরাও অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, উলুবেড়িয়া জুনিয়র মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণের মধ্যে। আর.জি.কর কাণ্ডের পর এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার সেই ইস্যুকেই সামনে রেখে পাঁচলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। পাঁচলা এসপি গ্রামীণ অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা, পাশাপাশি প্রস্তুত রাখা হয় জলকামানও। তবুও মিছিল নিয়ে এগিয়ে আসেন বিজেপি নেতাকর্মীরা। তারা প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। মাইকিং করে পুলিশের তরফে বারবার জমায়েত সরানোর নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপি নেতৃত্বদের দাবি, এই ঘটনায় আরো অনেকে যুক্ত রয়েছে কিন্তু তাদের কাউকে সামনে আনা হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের