নিজস্ব প্রতিনিধি, আমেরিকা – শুক্রবার থেকে প্রবল তুষারপাত হয়েছে টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসে। তুষার ঝড়ের তাণ্ডব আমেরিকায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আমেরিকার ১৪ টি প্রদেশে ও কলম্বিয়া ডিস্ট্রিক্টে। ১০ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। শীতঝঞ্ঝার কবলে দেশের প্রায় ১৪ কোটি মানুষ।
সূত্রের খবর, লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে, টেক্সাসে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। বাকি ৩ জন মারা গিয়েছেন নিউ ইয়র্কে। নিজের এক্স হ্যান্ডেলে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি লিখেছেন, শনিবার শহরে কমপক্ষে ৬ জনের মারা গিয়েছেন। তবে ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও একটি সূত্রের দাবি, নিউ ইয়র্কে যাঁরা মারা গিয়েছেন, তাঁরা গৃহহীন ছিলেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর এক কর্তা অ্যালিসন স্যান্টোরেলি জানিয়েছেন, ‘‘আগামী কয়েক দিন তুষারপাতের পরিমাণ আরও বাড়বে। ফলে পরিস্থিতির তাড়াতাড়ি উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তুষারঝড়ের কারণে অনেক জায়গাতে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।“ স্থানীয় সূত্রে খবর, ১০ লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। এর মধ্যে টেক্সাস এবং লুইজিয়ানায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎহীন।
ফ্লাইটঅ্যাওয়ার ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমান পরিষেবা ব্যাহত শিকাগো, আটলান্টা, ন্যাশভিলে, শার্লট এবং নর্থ ক্যারোলাইনাতে। প্রশাসনের তরফে আলাবামা, আরকানসাস, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, কেন্টাকি, লুইজ়িয়ানা, মেরিল্যান্ড, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া, এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
ব্যাঙ্ককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৭, সংকটজনক আরও ২২
সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয়ের মধ্যে ১০ জনকে উদ্ধার, এখনও সন্ধান নেই এক নাবিকের
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...