নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই শাসকদলের অন্দরে এক নয়া সমীকরণ স্পষ্ট হয়ে উঠেছে। বার্ধক্য নয়, বরং তারুণ্যের শক্তিতেই বাজিমাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে ৪ জন তরুণ-তরুণীর নাম, যাঁদের বয়স এখনও ৩০-এর গণ্ডি পেরোয়নি। ২৬ থেকে ৩০ বছর বয়সী এই ৪ ‘তুর্কি’কে ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্তে অভিজ্ঞতার পাশাপাশি উঠে এসেছে নতুনত্বের মিশেল। তালিকায় প্রথম নামটি হলো মধুপর্ণা ঠাকুর। মাত্র ২৬ বছর বয়সেই বাগদা উপনির্বাচনে জিতে আসা ঠাকুরবাড়ির এই মেয়েকে ফের একবার ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে দল। প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের কন্যা মধুপর্ণা একদিকে যেমন প্রাণীবিদ্যার স্নাতক, অন্যদিকে কম্পিউটারেও দক্ষ। তাঁর মিতভাষী স্বভাব এবং এলাকায় জনপ্রিয়তা তাঁকে ২০২৬-এর লড়াইয়ে অনেকটা এগিয়ে রাখছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তালিকায় দ্বিতীয় এবং অন্যতম আলোচিত নাম হলো ঋতুপর্ণা আঢ্য। বনগাঁ অঞ্চলের পরিচিত মুখ শঙ্কর আঢ্যর মেয়ে, ২৮ বছর বয়সী এই তরুণীকে এবার বিধানসভার লড়াইয়ে নামিয়েছে তৃণমূল। রাজনীতি যাঁর রক্তে, সেই ঋতুপর্ণা জানিয়েছেন মমতা ও অভিষেকের আস্থাই তাঁর সবথেকে বড় পুঁজি।

অন্যদিকে, উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ধামাকা হতে চলেছেন সফল অ্যাথলিট স্বপ্না বর্মণ। ৩০ বছর বয়সী এই রাজবংশী মুখকে ময়দানে নামিয়ে তৃণমূল উত্তরবঙ্গের জাতপাত ও উন্নয়নের রাজনীতিতে নয়া মেরুকরণ ঘটাতে চাইছে। খেলার মাঠের চ্যাম্পিয়ন স্বপ্না এখন রাজনীতির রেসে কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।

তালিকায় চতুর্থ মুখ হিসেবে রয়েছেন পরিচিত যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের লড়াইয়ের পর এবার তাঁকে হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল। ৩০ বছর বয়সী দেবাংশু বর্তমানে দলের আইটি সেলের সাংগঠনিক দায়িত্বও সামলাচ্ছেন। তবে অভিজ্ঞতার ভারী ওজনের সামনে এই তরুণ ব্রিগেড কতটা সফলভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, তার উত্তর মিলবে ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পরেই।

এ প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য জানান, 'তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেখানে তরুণ প্রজন্মের মেধা ও পরিশ্রমকে যথাযথ মূল্যায়ন করা হয়। নিজেকে প্রমাণ করার জন্য আমি কোনও খামতি রাখব না'।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের