69ce2e6498181_Gallery_1775119769880
এপ্রিল ০২, ২০২৬ বিকাল ০৫:০৯ IST

তৃণমূলের দালালি করলে পুলিশেরও অবস্থা খারাপ হবে! উত্তরপাড়ায় আক্রান্ত কর্মীর পাশে দাঁড়িয়ে হুঙ্কার মীনাক্ষীর

নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিধানসভা ভোটের আবহে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী প্রচার কর্মসূচি শেষ হতেই আক্রান্ত হলেন বাম কর্মী-সহ তাঁর সন্তান। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। পাল্টা চাপানউতোরে জড়ায় শাসক শিবির। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে জনসংযোগে বেরিয়েছিলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জী। প্রচার শেষে খবর আসে, আদর্শনগরের বাসিন্দা সুশীল দাসের বাড়ির সামনে কয়েকজন নেশাগ্রস্ত যুবক অশান্তি সৃষ্টি করছে। প্রতিবাদ করতেই ওই প্রবীণের ওপর চড়াও হয়ে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। পরে তাঁর ছেলে সঞ্জীব বাড়ি ফিরলে ঘরের ভেতরে ঢুকে তাকেও পেটানো হয় বলে দাবি। জানতে পেরে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আহতদের প্রথমে কানাইপুর এবং পরে আরজি কর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আক্রান্ত পরিবারের বক্তব্য, অভিযুক্তরা শাসকদল ঘনিষ্ঠ টোটোচালক। এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান মীনাক্ষী মুখার্জী ও সিপিএম সমর্থকরা। তাঁদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। নেত্রীর অভিযোগ, ভোটের আগে দুষ্কৃতীরা এলাকায় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এছাড়াও নারী নির্যাতন, চুরি, ছিনতাই, তোলাবাজি সহ একাধিক ইস্যুতে বর্তমান বিধায়কের ভূমিকা নিয়েও সরব হন বাম নেত্রী। তিনি প্রশ্ন করেন, অভিযোগ জানাতে রাস্তায় নামতে হলে পুলিশের ভূমিকা কী? এছাড়াও তাদের বিরুদ্ধে মদ, জুয়ার ঠেক চালাতে প্রশ্রয় দেওয়ার মতোই অভিযোগ তোলা হয়। শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানান, সিপিআইএম সারা রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য লড়ছে।শেষে কড়া বার্তা দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে গুণ্ডারাজ চলবে না।

এ বিষয়ে শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান, 'বিরোধীদের দাবি ভিত্তিহীন। আমি শুনেছি এক প্রয়াত তৃণমূল পঞ্চায়েত সদস্যের শেষকৃত্য সেরে ফেরার পথে দুই যুবক মন্দিরের সামনে বসে ছিল। তখন বামেদের মিছিল থেকে তাদের কটূক্তি করা হয়। তা নিয়ে বচসা শুরু হলে প্রথমে ওরাই রড দিয়ে আমাদের ছেলেদের মারে। তাই পাল্টা হয়তো ঝামেলা হয়েছে। আমরাও নালিশ জানিয়েছি। চাইছি সঠিক তদন্ত হয়ে প্রকৃত অপরাধীদের সাজা হোক'।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জী বলেন, 'তৃণমূল বুঝে নিক এখানে মাফিয়ারাজ বরদাস্ত করা হবে না। অরাজকতা আমরা সহ্য করব না। পুলিশ যদি নিজের কর্তব্য পালন না করে দালালি করে, তবে তাদের অবস্থাও খারাপ হবে। আমরা এই প্রসঙ্গের শেষ দেখে ছাড়ব। আগে ঘাতকদের ধরা হোক, তারপর আমাদের প্রতিবাদ থামবে'।

আরও পড়ুন

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

মহিলার ভাতার টাকা পেলেন পুরুষ! মুর্শিদাবাদে ‘পুরুষ অন্নপূর্ণা’ সামজাদ, ৩ হাজার ফেরাতে হাজির প্রশাসনের দরজায়
আগস্ট ২৫, ২০২৬

টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ

'প্রশাসনের কাছে বারবার গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না', ত্রিশূল-তীর-ধনুক হাতে সন্দেশখালিতে আদিবাসীদের হুঙ্কার
আগস্ট ২৫, ২০২৬

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের

'বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না'! মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচরাপাড়ার দোকানে দোকানে পুলিশি নজরদারি
আগস্ট ২৫, ২০২৬

বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

 

জন্মের আগেই ড্রেনে ঠাঁই ! ব্যারাকপুরে উদ্ধার পাঁচ মাসের শিশুর ভ্রূণ
আগস্ট ২৫, ২০২৬

তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে

অন্নপূর্ণা ভান্ডারে নাম নেই যোগ্যদের! সুবিধা পেতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ মহিলা সমিতির
আগস্ট ২৫, ২০২৬

যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

এবার ডিম থেরাপি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, তাঁর সঙ্গীকে কান ধরে ওঠবোস! উত্তপ্ত বসিরহাট
আগস্ট ২৫, ২০২৬

বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের
আগস্ট ২৫, ২০২৬

স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস

অনুমতি নেই, তবু শৌচাগারে টাকা আদায়! বর্ধমান মেডিকেলে কার ‘দখলে’ টয়লেট, উঠছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের