নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান -
ভাতার এলাকায় তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া এবং এক মহিলার ঘরের ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীদের দাবি, এলাকায় একাধিক মানুষের কাছ থেকেই একইভাবে টাকা নেওয়া হয়েছে এবং প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হতো। এই ঘটনায় ইতিমধ্যেই ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
ভাতার থানার সামনে দাঁড়িয়ে বিজিপুরের এক বাসিন্দা রমেশকুমার দাস অভিযোগ করেন, অভিযুক্ত বিল্লেশ্বর দাস গ্রামের তৃণমূল নেতা ও পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হিসেবে ৩৩-৩৪ জনের কাছ থেকে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ১০ থেকে ২০ হাজার টাকা নিয়েছেন। তাঁর অভিযোগ, “এখন গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করছে। আমরা তারই প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের কষ্টের টাকা ফেরত চাই।” একইসঙ্গে তিনি জানান, ভোটের সময়েও হুমকি দেওয়া হয়েছিল এবং ভোটের পরে দেখে নেওয়ার কথা বলা হয়েছিল। একই গ্রামের আরেক বাসিন্দা কার্তিক দাসের অভিযোগ, বিল্লেশ্বর দাস এখন বিজেপির বিজয় মিছিলে অংশ নিচ্ছেন, অথচ তৃণমূলের সময় গ্রাম থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তোলা হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত বিল্লেশ্বর দাস তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি দীর্ঘদিন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে, একই ভাতার বিধানসভা এলাকার ক্ষেতিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি অভিষেক দাঁকে তোলাবাজি, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগে রবিবার রাতে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। সোমবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের