নিজস্ব প্রতিনিধি , দুবরাজপুর - রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। পালাবদলের প্রভাব পড়েছে পৌরসভাগুলিতে। একের পর এক পুর সভার তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিচ্ছেন। এবার বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর সাগর প্রথমে সমাজ মাধ্যমে এবং পরে জনসমক্ষে তৃণমূলের কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সাগর। তার কথায় কাউন্সিলর পদ এবং তৃণমূলের কংগ্রেসের সভাপতিদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। শুধু তাই নয় তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করছেন বলেও জানিয়েছেন সাগর। তবে দল এবং পদ ছাড়লেও সাধারণ মানুষের সেবাই তিনি নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্তের নেপথ্যে কী শুধুই রাজ্যে তৃণমূলের ক্ষমতা হারিয়েছে বলে? এমন প্রশ্নের উত্তরে সাগর জানিয়েছেন "এমন দিন দেখতে হবে তা কোনদিন ভাবেনি। তবে মানুষের রাই শেষ কথা"।
এই ঘটনা প্রসঙ্গে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দুবরাজপুর পুরসভার যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখে প্রত্যেকটি কাউন্সিলরের দিকে করা নজর রাখা হবে। কেউ কোথাও কোনো দুর্নীতি করে থাকলে তার রেয়াত করা হবে না।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের