নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বেলা গড়াতেই বালুরঘাট কলেজ চত্বরে আচমকাই চড়া উত্তেজনা। ছাত্রছাত্রীদের স্বাভাবিক দিন এক নিমেষে বদলে গেল ধাক্কাধাক্কি আর স্লোগানের শব্দে। দুপুর প্রায় দেড়টা নাগাদ ফি কমানোসহ একাধিক দাবি নিয়ে প্রিন্সিপালের কাছে লিখিত ডেপুটেশন জমা দিতে এসএফআই প্রতিনিধিরা এগোতেই বাধা পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের। অভিযোগ, কাগজপত্র কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

সূত্রের খবর , মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা তাঁদের পথ আটকে দাঁড়ায়। শুরু হয় তর্কবিতর্ক, যা মুহূর্তের মধ্যে গড়িয়ে যায় হাতাহাতিতে। চোখের পলকে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। পড়ুয়াদের মধ্যে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন, কেউ আবার দুই পক্ষকে আলাদা করতে চেষ্টা করেন। ধাক্কাধাক্কি ও স্লোগানের শব্দে গোটা প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে।

এসএফআইয়ের তরফে কলেজ ছাত্রীর অভিযোগ , তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি জানাতে গিয়েছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গিয়ে অতিরিক্ত ইউনিয়ন ফি কমানোর দাবিতে। কলেজে আইনত কোনও ইউনিয়ন না থাকা সত্ত্বেও ৪০০ টাকা বাড়তি ফি নেওয়া হচ্ছিল। প্রিন্সিপালের অ্যাসিসটেন্ট বারবার তাদের বার করে দেওয়ার চেষ্টা করেন।

এমন সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ছাত্র তাদের হুমকি দিয়ে বলেন, “এটা কোনও কলেজ নয়, এটা আমাদের রাজনীতির জায়গা।

“এসএফআইয়ের দাবি অনুযায়ী, তাদের জমা দেওয়া কাগজপত্র কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং গলাবাজি করে বেরিয়ে যেতে বলা হয়। প্রিন্সিপালের কাছে অভিযোগ জানাতে গেলে বারবার বাধা দেয়া হয়।

এসএফআই কর্মী অমন দাস জানান, “আজ ৪০০ টাকা বাড়তি ইউনিয়ন ফি কমানোর দাবিতে কলেজের ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য এসেছিল।

প্রায় ৩০-৪০ জন ছাত্রছাত্রী লিখিত আবেদন নিয়ে পৌঁছায়, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা তাদের পথ আটকে ধস্তাধস্তি করে। দিনের পর দিন দুস্থ ছাত্রছাত্রীদের থেকে বেআইনি ফি নেওয়া হচ্ছে এবং কলেজকে দুর্নীতির আসরঘর বানানো হয়েছে। আমরা আর এই অন্যায় মেনে নেব না। অবিলম্বে এগুলো বন্ধ না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে।”

অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এই অভিযোগ অস্বীকার করে। ইউনিয়ন সদস্য প্রলয় দাস দাবি করেন, “এসএফআইরা বিশেষত অসৎ উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের ফোন নাম্বার চেয়েছিল এবং তা বেআইনি সংস্থায় পাঠানোর পরিকল্পনা করেছিল। আমরা এই চেষ্টা আটকাই, যার ফলে আমাদের উপর গালিগালাজ করা হয়েছে। এসএফআই মূলত অর্থের লোভে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসব করছে। আমরা চাই কলেজের শান্ত পরিবেশ বিঘ্নিত না হোক।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের