নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মিড ডে মিলের চাল চুরির অপবাদে আত্মঘাতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি মুর্শিদাবাদের রাণীনগর এলাকার। অভিযোগ , বেশ কিছুদিন ধরে শিক্ষককে ব্ল্যাকমিল করেন তৃণমূলের কিছু নেতা। যার জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক। ঘটনায় শোকের ছায়া পরিবারের মধ্যে।
সূত্রের খবর , মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক আবদুর রাজ্জাক সহ অন্যান্য তৃণমূল নেতারা বেশ কিছু দিন ধরে মুর্শিদাবাদের রাণীনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি করার অপবাদ দিচ্ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা দাবি করেন বিধায়ক আবদুর রাজ্জাক। এমনকি পরবর্তীতে টাকার অঙ্কটা ৩৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫০ লক্ষ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এরপর বুধবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। শিক্ষকের পরিবারের অভিযোগ , মানসিক অবসাদের কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
মৃত শিক্ষকের স্ত্রী এপ্রসঙ্গে জানান , ''বেশ কিছুদিন ধরে তৃণমূল বিধায়ক সহ দলের অন্যান্যরা মিথ্যে চুরির অপবাদ দিচ্ছিলেন আমার স্বামীর ওপর। এমনকি প্রচুর অঙ্কের টাকা দাবি করেন তারা আমাদের কাছ থেকে। পরবর্তীতে টাকাটা আরও বৃদ্ধি পায়। আমার স্বামীর পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিলোনা। এই মিথ্যে অপবাদের কারণেই আমার স্বামী আত্মহত্যা করেছেন।''
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক আবদুর রাজ্জাক জানান , ''শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের কাছে আমরা সমস্ত রকম টাকার হিসেব চাই। উনি ঠিক মতো হিসেব দিতে পারেননি। অনেক রকম কারচুপি ছিলো ওনার হিসেবে। ওনার স্ত্রী আমাদের উপর যে সমস্ত অভিযোগ করছেন তা সম্পূর্ন ভিত্তিহীন।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের