নিজস্ব প্রতিনিধি, ইতালি – সাধারণত টাকা-পয়সা, সোনা, গয়না, গাড়ি খোয়া যায়। এবার সেসব নয়, চুরি গেল ট্রাক বোঝাই ১২ টন কিটক্যাট। অভিনব এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ায় মজাদার মিম শেয়ার করা হচ্ছে। এই অভিনব চুরি নিয়ে চোরের দলের ভূয়সী প্রশংসা করল নেসল।
নেসলের তরফ থেকে মজার ছলে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমাদের বিজ্ঞাপনী বার্তা ছিল, ‘Have a Break, Have a KitKat’ অর্থাৎ ‘কিটক্যাটের সঙ্গে একটু বিরতি’। চোরেরা মনে হয়, আমাদের এই বার্তা গভীরভাবে গ্রহণ করেছে। যার জেরে আমাদের ১২ টনের বেশি চকোলেট চুরি করে নিয়েছে। ওদের রুচিবোধ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিটক্যাটের যে কোনও প্যাকেট কেনার আগে ভালো করে দেখে নিন। চুরি যাওয়া কিটক্যাটের প্যাকেটগুলিতে একটি বিশেষ ব্যাচ কোড রয়েছে। যদি মনে হয় আপনাদের কাছে চুরির মাল এসেছে তবে প্যাকেটের কোড যাচাই করে তা আমাদের জানাবেন।“
ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ ইতালি ও পোল্যান্ডের মাঝে। ইউরোপের বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ১২ টন বা ১২০০ কেজি কিটক্যাট। যাত্রাপথে আচমকা ট্রাক বোঝাই ১২ টন কিটক্যাট হাইজ্যাক হয়ে যায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও অপরাধের কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের