নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র তিনি। বুধবার রাত ১২টায় নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেন জোহরান মামদানি। এরপরই জেলবন্দি উমর খালিদকে চিঠি লিখলেন নিউ ইয়র্কের নতুন মেয়র।
মামদানি নিজের হাতে চিঠিতে লিখেছেন, “তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি, কী ভাবে সেই অভিজ্ঞতাকে তুমি তোমার নিজের ওপর একেবারেই প্রভাব ফেলতে দাও নি।“ উমর খালিদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে মামদানি নিজের হাতে লেখা চিঠি। সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করেছেন খালিদের সঙ্গী।
২০২০ সালের দিল্লি হিংসা মামলায় জেলবন্দি রয়েছেন উমর খালিদ। উল্লেখ্য, জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি। বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত তিনি।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের