নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইয়ের শহীদ দিবস ঘিরে অনুমতি নিয়ে আদালতের দরজায় পৌঁছেছিল তৃণমূল। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরেও একই ছবি। ২৮ অগাস্টের কর্মসূচির জন্য এখনও পুলিশের অনুমতি মেলেনি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদ। ফলে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে ফের তৈরি হল আইনি জটিলতা।
আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে কর্মসূচির আয়োজনের প্রস্তুতি শুরু হলেও এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ কালীঘাট টিএমসিপির। অনুমতি চেয়ে আবেদন করেও কোনও উত্তর না মেলায় শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠনটি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী অর্ককুমার নাগ। আদালতে তিনি জানান, গত ২৭ জুলাই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল।
এরপর ৩ অগাস্ট এবং ৭ অগাস্টও পুলিশের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু এতদিনেও পুলিশের তরফে আবেদনের কোনও জবাব দেওয়া হয়নি বলে আদালতে দাবি করেন আইনজীবী। ফলে অনুষ্ঠান আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানানো হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলে আদালতে জানান তিনি। মামলাটির জরুরি ভিত্তিতে শুনানিরও আবেদন জানানো হয়েছে। জানা গেছে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের