69560f1e4ca25_image - 2026-01-01T010720.655
জানুয়ারী ০১, ২০২৬ দুপুর ১১:৩৭ IST

ঠাকুরবাড়িতে রক্তগঙ্গা বইবে , মতুয়াগড়ে অভিষেকের সফর ঘিরে তীব্র টানাপোড়েন

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তাল ঠাকুরনগর। নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে ক্ষোভে ফুঁসছে মতুয়া সমাজ। এই আবহে মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তার এই সফর ঘিরেই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগর সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। কিন্তু সেই ঘোষণা প্রকাশ্যে আসতেই তাতে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি সাফ জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ‘গায়ের জোরে’ ঠাকুরবাড়িতে প্রবেশের চেষ্টা করেন, তবে তাকে পুজো দিতে দেওয়া হবে না। পাশাপাশি মতুয়াদের মিছিল করে ধিক্কার জানানোর কথাও বলেন তিনি।

শান্তনু ঠাকুরের আরও দাবি, 'আগে তার পিসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে বিকৃত মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চাক, তারপর উনি পুজো দিতে আসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের পাশে থাকার দরকার নেই।' এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘ।

সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ গাইন কড়া ভাষায় বলেন, 'ঠাকুরবাড়ি মতুয়াদের বাড়ি, ভক্তদের বাড়ি। এখানে যে কোনও ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের মানুষ আসতে পারেন।'  তিনি অভিযোগ করেন, শান্তনু ঠাকুর ঠাকুরবাড়িকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবছেন। সুকেশ গাইনের আরও হুঁশিয়ারি, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা ও পুজো দেওয়া কেউ আটকালে রক্তের গঙ্গা বইবে।' প্রয়োজনে রক্ত দিতেও এবং নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয় মতুয়া মহাসংঘ।

আরও পড়ুন

শিল্পায়নে বড় বাজি বাংলার , ১৫ হাজার কোটির বিনিয়োগে শ্যাম স্টিলের মেগা প্রকল্প উদ্বোধন শুভেন্দুর
জুলাই ১৭, ২০২৬

১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী

ঝিরিঝিরি বর্ষায় অষ্টমঙ্গলার মাঝেই পুরোনো প্রেমিকের সঙ্গে গভীর ঘনিষ্ঠতা , শোকে দুনিয়া ছাড়লেন নতুন বর
জুলাই ১৭, ২০২৬

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ

ড্রেন বন্ধ করে পাঁচিল , অবৈধ নির্মাণ ঘিরে রণক্ষেত্র ভাঙড়
জুলাই ১৭, ২০২৬

স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ

খাটে পড়ে গৃহবধূর দেহ , অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা শান্তিপুরে
জুলাই ১৭, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়

নদীপথে গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ ! উদ্ধার ১০ কেজি গাঁজা , গ্রেফতার ২
জুলাই ১৭, ২০২৬

গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা 

পৌরসভার গেটে তালা , বকেয়া বেতন না মেলায় আন্দোলন অস্থায়ী সাফাই কর্মীদের
জুলাই ১৭, ২০২৬

দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ

গাফিলতি বরদাস্ত নয় , মুর্শিদাবাদ ট্র্যাজেডিতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
জুলাই ১৭, ২০২৬

মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনায় বড় পদক্ষেপ , মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রেলের
জুলাই ১৭, ২০২৬

রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে

ঘরে ফিরতেই রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে রামধোলাই , উদ্ধার করে গ্রেফতার করলো পুলিশ
জুলাই ১৭, ২০২৬

ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ  
 

মদের নেশায় টাল গেটম্যান , কাটোয়া লোকালের ধাক্কায় বেঘোরে মৃত্যু ৫ নিষ্পাপ শিশুর
জুলাই ১৭, ২০২৬

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

হাওড়া স্টেশন থেকে নিখোঁজ কিশোরী! সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন
জুলাই ১৭, ২০২৬

সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার

নেশার ঘোরে খোলা ছিল রেলগেট! মুর্শিদাবাদ ঘটনার পর গ্রেফতার গেটম্যান
জুলাই ১৭, ২০২৬

৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান

দীঘা যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা , লরির ধাক্কায় মৃত ৪
জুলাই ১৭, ২০২৬

আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন

রথ ঘিরে উৎসবের ছবি মহিষাদলে , সকাল থেকে ভক্তদের ভিড়
জুলাই ১৬, ২০২৬

সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের

তারাপীঠের রথযাত্রায় নতুন রথে মা তারা, ভক্তদের জন্য ১০ হাজার লাড্ডুর আয়োজন
জুলাই ১৬, ২০২৬

রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের