নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি.কর কাণ্ডে বিচারপ্রক্রিয়া ও তদন্তের গতি নিয়ে ফের প্রশ্নের মুখে সিবিআই। হাইকোর্টে মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতিরা। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সিবিআইকে কার্যত কড়া বার্তা দিল আদালত। একইসঙ্গে নির্যাতিতার পরিবারও তদন্তভার সিবিআইয়ের হাত থেকে সরিয়ে সিআইডির হাতে দেওয়ার আর্জি জানাল।
শুক্রবার আরজি.কর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। আদালতের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দলের অগ্রগতি নিয়েই মূলত শুনানি হয়। সেই সময় সিবিআইয়ের তদন্ত পদ্ধতি ও অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি শম্পা সরকার জানতে চান, সিবিআই তদন্তে হস্তান্তরে বিলম্ব এবং তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার জন্য কারা দায়ী, তা এখনও কেন স্পষ্ট করা হয়নি। তিনি মন্তব্য করেন, ' কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে। আপনারা বলছেন যে মায়ের বক্তব্য নিয়েছেন। সেটা কোথায়?'
আরও কঠোর অবস্থান নেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার পর্যবেক্ষণ, চার্জশিট জমা পড়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি সরাসরি বলেন, 'এই মামলায় সিবিআই গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে।' এমনকি তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মামলাটি সিবিআইয়ের হাত থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দেন বিচারপতি। অন্যদিকে, সিবিআই আদালতে দাবি করে যে তারা একাধিকবার নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনেছে এবং সমস্ত তথ্য নথিভুক্ত করেছে।
তবে সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। নির্যাতিতার পরিবারের আইনজীবীরাও সিআইডির মাধ্যমে তদন্তের পক্ষে সওয়াল করেন। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, নতুন গঠিত সিটে কোনও পুরনো তদন্তকারী আধিকারিককে রাখা যাবে না। একইসঙ্গে নবগঠিত তদন্তকারী দলকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কিছু সময় দেওয়া হয়েছে। আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের