নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – হরমুজ প্রণালী উদ্ধারে ‘একলা চলো রে’ নীতি অনুসরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর অদূরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে শক্তিশালী বোমা হামলা চালিয়েছিল আমেরিকা। এবার মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শোনা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্তা জানিয়েছেন, “এই মুহূর্তে মধ্যেপ্রাচ্য কিংবা ইরানে সেনা পাঠানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট সমস্ত দিক বিবেচনা করছেন।“
উল্লেখ্য, বুধবার ভোরে এক্স হ্যান্ডেলে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর অদূরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালানো হয়েছে। ৫ হাজার পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা ফেলা হয়েছে। এই স্থানগুলোতে থাকা ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো প্রণালীটিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করেছিল।
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের একাধিক দেশের কাছে সাহায্যের অনুরোধ করেন ট্রাম্প। প্রত্যাখ্যান করায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে আমাদের। কাউকে লাগবে না আমাদের। আমি শুধু জানতে চেয়েছিলাম আমার প্রস্তাবে ওরা কী করবে। কারণ আমি বহুদিনই বলেছি, আমাদের প্রয়োজনে ওরা সবাই পাশে থাকবে না। বহুদিন ধরে এই দেশগুলিতে মার্কিন অনুদান পাঠানো হয়।“
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের