নিজস্ব প্রতিনিধি , ব্রাসেলসে - ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ইতিমধ্যেই ১৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে প্রায় ১০০০ জনের প্রাণহানি ঘটেছে একটি দেশেই। একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্য পরিষেবার উপরও বাড়ছে চাপ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
গত ২১ জুন থেকে ইউরোপের বিস্তীর্ণ অংশ জুড়ে শুরু হয়েছে এই তাপপ্রবাহ। ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালি, অস্ট্রিয়া, পশ্চিম ইউক্রেন-সহ একাধিক দেশ চরম গরমের কবলে পড়েছে। কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আবার অনেক জায়গায় তা ৪০ ডিগ্রিরও বেশি হয়েছে।
রবিবার চেক প্রজাতন্ত্রের ডকসানি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। জার্মানির বিভিন্ন অংশেও পারদ ৪০ ডিগ্রির উপরে পৌঁছয়। শুধু দিনের গরম নয়, রাতেও তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকছে। শনিবার রাতে জার্মানির কুবশুটজ এলাকায় তাপমাত্রা ২৯.৪ ডিগ্রির নীচে নামেনি। পরিস্থিতির জেরে বহু এলাকায় স্কুল ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য দফতরগুলির উপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, 'বর্তমান তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পরিকাঠামো ইউরোপের বহু জায়গায় নেই। ফলে স্বাস্থ্যব্যবস্থার উপর চাপ আরও বাড়তে পারে'।
এদিকে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমের জেরে দেশটিতে ইতিমধ্যেই ১০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের বড় অংশই প্রবীণ নাগরিক। অন্যদিকে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্টের আশঙ্কা, তাপপ্রবাহের এই পরিস্থিতি অন্তত আরও ১০ দিন অব্যাহত থাকতে পারে। ফলে আগামী দিনে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের