নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সীমান্তের কাঁটাতার পেরিয়ে স্বাধীনতা দিবসে সম্প্রীতির মিষ্টি বার্তা। পেট্রাপোল সীমান্তে একে অপরকে মিষ্টি দিয়ে সৌহার্দ্যের ছবি তুলে ধরল ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি। সাম্প্রতিক সময়ে পুশইন ইস্যু থেকে শুরু করে হাসিনা-পরবর্তী পরিস্থিতিতে দু দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও। স্বাধীনতা দিবসের সকালে পেট্রাপোলে ফুটে উঠল বন্ধুত্ব ও সম্প্রীতির অন্য ছবি।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন পেট্রাপোল সীমান্তে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ অনুষ্ঠান। বিএসএফের ১৭৮ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন সেকেন্ড ইন কমান্ড শৈলেন্দ্র সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ও বিজিবির আধিকারিকরা। এরপরই সামনে আসে দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত। বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন বিএসএফ আধিকারিকরা। পাল্টা সৌহার্দ্যের বার্তাও আসে সীমান্তের ওপার থেকে। সাম্প্রতিক নানা টানাপোড়েনের আবহে এই মিষ্টি বিতরণ যেন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সম্প্রীতির প্রতীক হয়ে উঠল।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে এদিন সীমান্তে ভিড় জমান বহু মানুষ। দূরদূরান্ত থেকেও সাধারণ মানুষ এসে সাক্ষী হন এই বিশেষ মুহূর্তের। পেট্রাপোল এমনিতেই দুই দেশের মানুষের যাতায়াত, বাণিজ্য এবং যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। তাই রাজনৈতিক বা কূটনৈতিক টানাপোড়েনের বাইরে সীমান্তে সাধারণ মানুষের পারস্পরিক বন্ধুত্বের ছবিও এদিন বিশেষভাবে নজর কাড়ে। গত কয়েক মাসে সীমান্তের বিভিন্ন জায়গায় পুশইনের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। হাসিনা ইস্যুতেও ভারত-বাংলাদেশ সম্পর্কের উপর তার প্রভাব পড়েছে।
পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও কোনও খামতি রাখা হয়নি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বাড়ানো হয় নজরদারি। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতেও কড়া নজর রাখে নিরাপত্তাবাহিনী। ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকাতেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের