নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবার মাটিতে মুখ্যমন্ত্রীর পা রাখার অপেক্ষায় ছিল গোটা এলাকা। কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধল দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি না মেলায় বাতিল করতে হল মুখ্যমন্ত্রীর গোসাবা সফর। শেষমেশ জেলাশাসকের হাতেই উত্তোলিত হল জাতীয় পতাকা।
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোসাবার কিষাণ মাণ্ডিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন এমনই ছিল কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবনে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছিল একাধিক ব্যবস্থা। কিন্তু সকাল থেকেই বদলে যায় পরিস্থিতি। শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। হেলিপ্যাড সংলগ্ন এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে গোসাবার মাটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির স্বপ্ন অধরাই থেকে যায়। মুখ্যমন্ত্রী না আসায় গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অভিষেক তিওয়ারি। এদিন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা মুখ্যমন্ত্রীর সফর বাতিল হওয়ায় দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, গোসাবায় আসার জন্য মুখ্যমন্ত্রীরও যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের