নিজস্ব প্রতিনিধি , হাওড়া - স্বাধীনতা দিবসের সকালে নিউটাউন থেকে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা তথা পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। শিবপুর থানার একটি পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পরে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে তাকে ঘিরে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার সকালে নিউটাউনের একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল মিত্র। সেখানেই হাওড়া সিটি পুলিশের তদন্তকারী আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। নির্বাচনের আগে গণ্ডগোল পাকানোর অভিযোগে শিবপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমেই এই গ্রেফতার বলে জানা গেছে।
গ্রেফতারির পর তাকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে ভিড় জড়ো হয়। উত্তেজিত জনতার একাংশ শ্যামল মিত্রকে লক্ষ্য করে পরপর ডিম ছোঁড়ে। তাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে কোনওক্রমে প্রিজন ভ্যানে তোলে। সেই সময় ভ্যানেও চড় থাপ্পড় মারে ক্ষুব্ধ জনতারা।
এই বিক্ষোভের নেপথ্যে বিজেপির অভিযোগ উঠলেও, স্থানীয় বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। তাদের দাবি, এটি দলের কর্মসূচি নয়, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ঘটনার পর নিরাপত্তা বাড়িয়ে শ্যামল মিত্রকে আদালতে নিয়ে যায় পুলিশ।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে পর্যটকবাহী গাড়ি, আহত ৩
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের