নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ইন্ডিপেন্ডেন্স ডে নয়, এবার থেকে স্বরাজ দিবস স্বাধীনতা দিবসে নতুন দাবি তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার বনগাঁর ইন্টিগ্রেটেড চেকপোস্টে জাতীয় পতাকা উত্তোলনের পরই তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। শুধু বক্তব্যেই থেমে থাকেননি তিনি, ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দটি অভিধান থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন বলে জানান।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার বনগাঁর ইন্টিগ্রেটেড চেকপোস্টে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দবন্ধ নিয়ে আপত্তি জানান তিনি। তার দাবি, ব্রিটিশদের দেওয়া এই শব্দবন্ধ আর বহন করার প্রয়োজন নেই। স্বাধীনতার পরিবর্তে ‘স্বরাজের' ভাবনাকে সামনে রেখে এই দিনটি পালন করা উচিত। শান্তনুর যুক্তি, ' ভারত যখন স্বাধীন হয়েছে তার আগে থেকে দেশ আত্মনির্ভর ছিল। ব্রিটিশ আসার আগে ভারতের ডিজিপি ২০ ট্রিলিয়ন ছিল। ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় সেটি শূন্যতে নেমে গেছিল।'
কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, 'আমরা সবসময়ই স্বাধীন ছিলাম। এদিন থেকে আমাদের নতুন রাজত্বের দিবস পালন হয়েছিল। তাই এই দিনকে স্বরাজ দিবস হিসেবে পালন করা হোক।' এদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অগ্রগতির প্রশংসা করার পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। তার দাবি, দীর্ঘদিন পিছিয়ে থাকা বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বর্তমান সরকার এবং আগামী দিনে পশ্চিমবঙ্গই দেশের সামনে দিশা দেখাবে।
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের