নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - স্বাধীনতা দিবসের দিন পর্যটনপ্রেমীদের সামনে আনা হল নতুন পরিকল্পনা। পর্যটনকে আরও এগিয়ে নিতে দুটি নতুন ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পুরুলিয়া-দিঘা আর পুরুলিয়া-নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিষেবা চালু হলে পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হতে পারে।
অযোধ্যা পাহাড়ের সঙ্গে দার্জিলিংকে রেলপথে যুক্ত করার ভাবনা থেকেই নিউ জলপাইগুড়ি রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পুরুলিয়া থেকে দিঘা পর্যন্ত সরাসরি ট্রেন চালুর দাবিও জানানো হয়েছে। বৃহস্পতিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। সেখানে নতুন ট্রেন সহ একাধিক রেল প্রকল্প নিয়ে আবেদন জানান তিনি।

পর্যটনের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্যও বেশ কিছু দাবি রয়েছে। পুরুলিয়া-বেঙ্গালুরু আর দক্ষিণ ভারতের আরও একটি রুটে ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। আসানসোল, বর্ধমান হয়ে পুরুলিয়া-হাওড়া ট্রেন চালুর দাবিও রয়েছে। বর্তমানে চলা পুরুলিয়া-ভেল্লুপুরম ট্রেনটি সপ্তাহে তিন দিনের বদলে পাঁচ দিন করার আবেদন করা হয়েছে।
তাছাড়া হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট ট্রেনের ভাড়া কমানোর দাবিও জানিয়েছেন সাংসদ। আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস পুরুলিয়া পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথের কাজ দ্রুত শুরু করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এমনকি পুরুলিয়া-বাঁকুড়া হয়ে হুড়া নতুন রেলপথের জন্য অর্থ বরাদ্দের দাবিও জানানো হয়েছে।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের