নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পাক গুপ্তচর সন্দেহে ফের বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফের। স্বাধীনতা দিবসের দিন দিনহাটার সাহেবগঞ্জ এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম রশিদুল হক, নুর নাসিরুদ্দিন আলি, সফিকুল ইসলাম। তাদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে জানা গেছে, ৩ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে সামনে এসেছে, তারা ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে বাংলাদেশে পাঠাতেন। পরে সেই সিম কার্ড পাকিস্তানে পৌঁছত বলে অভিযোগ। জালনোট কারবারের সঙ্গেও ধৃতদের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
চলতি সপ্তাহেই উত্তর ২৪ পরগণার হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে রানা রউফকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। কলকাতার তপসিয়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। ভারতে থাকার জন্য জাল আধার সহ ভোটার কার্ড তৈরি করেছিলেন। তাকে সাহায্য করার অভিযোগে আরও ১ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে পূর্ব বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছিল। পরপর এই গ্রেফতারির ঘটনায় বাংলায় পাক গুপ্তচরচক্রের বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ধৃত ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের