নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - স্বাধীনতা দিবস পালন ঘিরে এবার স্কুলগুলিকে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের ডাকার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।
শংকর ঘোষের অভিযোগ, নির্দিষ্ট কিছু শ্রেণির পড়ুয়াদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাকা হলেও অন্যদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই পড়ুয়ারা বিভিন্ন মূল্যবোধ সহ শিক্ষা অর্জন করে। সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এই ধরনের বৈষম্য পড়ুয়াদের মধ্যে ভুল বার্তা দিতে পারে।
মন্ত্রী জানান, বিষয়টি তার নজরে এসেছে। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মধ্যে এ ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন শংকর ঘোষ।
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের