6a806f6c836b9_Screenshot_2026-08-15-18-44-01-88_a23b203fd3aafc6dcb84e438dda678b6
আগস্ট ১৫, ২০২৬ রাত ০৮:৪৮ IST

শহীদ মাতঙ্গিনীর স্মৃতিভিটে হেরিটেজের পথে ! পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ জেলা পরিষদের

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ব্রিটিশ পুলিশের গুলির সামনে জাতীয় পতাকা হাতে তার সাহসিকতা ইতিহাসে অমর হয়ে রয়েছে। তমলুকের সেই সংগ্রামী নারীর বসতবাড়ি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। এবার ঐতিহাসিক বাড়িটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ।

১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে তমলুক সহ মেদিনীপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। আন্দোলনের মিছিলে জাতীয় পতাকা হাতে এগিয়ে গিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে শহিদ হন তিনি। তার স্মৃতিবিজড়িত বাড়িটিও স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শন। সেই বাড়িকে এবার হেরিটেজ মর্যাদা দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে।

সম্প্রতি জেলা পরিষদের আধিকারিকরা বাড়িটি পরিদর্শন করেন। পুরনো কাঠামো বজায় রেখে কীভাবে সেটিকে সংরক্ষণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত পরবর্তী পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে। হেরিটেজ কমিটির কাছেও আবেদন জানানো হবে।

জেলা পরিষদের পরিকল্পনা অনুযায়ী, বাড়িটিকে ঘিরে স্মৃতি প্রদর্শন কেন্দ্র তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে মাতঙ্গিনী হাজরার জীবন, সংগ্রাম, ছবি সহ নানা তথ্য ডিজিটাল মাধ্যমে তুলে ধরা হবে। বাড়ির চারপাশে সৌন্দর্যায়ন, আলোকসজ্জা সহ পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে। ফলে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি জায়গাটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

আরও পড়ুন

জলমগ্ন স্কুল চত্বর, নৌকায় চেপেই স্বাধীনতা দিবস পালন খুদেদের
আগস্ট ১৫, ২০২৬

হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির

পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে বিস্ফোরণ, গুরুতর জখম ২ মজুর
আগস্ট ১৫, ২০২৬

গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়

টানাপোড়েন পেরিয়ে পেট্রাপোলে মিষ্টিমুখ, স্বাধীনতা দিবসে সৌহার্দ্যের বার্তা ভারত-বাংলাদেশ সীমান্তে
আগস্ট ১৫, ২০২৬

স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা

ছোট্ট কড়িতে নেতাজির মুখ , বাঁকুড়ার স্কুলছাত্রীর অভিনব শিল্পকর্ম
আগস্ট ১৫, ২০২৬

নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী

মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন , চন্দ্রকোনার ঐতিহ্যবাহী এলাকা ফাঁসিডাঙ্গায়
আগস্ট ১৫, ২০২৬

বিজেপি সরকার না হলে তৃণমূলেই থাকতাম, দলবদলের কথা অকপটে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়
আগস্ট ১৫, ২০২৬

মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল

ধূপগুড়িতে গ্রেফতার ২ তৃণমূল নেতা, জোড়া গ্রেফতারিতে রাজনৈতিক চাঞ্চল্য
আগস্ট ১৫, ২০২৬

পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী

পড়ুয়াদের মধ্যে বৈষম্যের অভিযোগ, স্বাধীনতা দিবস পালনে স্কুলগুলিকে কড়া বার্তা পর্যটনমন্ত্রী শংকর ঘোষের
আগস্ট ১৫, ২০২৬

প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

স্বাধীনতা দিবসের র‍্যালির পোশাক না পাওয়ায় অভিমান , চরম সিদ্ধান্ত পঞ্চম শ্রেণির ছাত্রীর
আগস্ট ১৫, ২০২৬

গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

স্বাধীনতা দিবসে পুরুলিয়ার পর্যটনে জোড়া ট্রেনের সুখবর , মিলবে নতুন রেল সংযোগ
আগস্ট ১৫, ২০২৬

রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি

গান্ধীঘাটে চরকা কাটলেন রাজ্যপাল , স্বাধীনতা দিবসে আত্মনির্ভর ভারতের বার্তা আর.এন.রবির
আগস্ট ১৫, ২০২৬

গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা

দুর্যোগে বাতিল মুখ্যমন্ত্রীর গোসাবা সফর, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুললেন জেলাশাসক
আগস্ট ১৫, ২০২৬

স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা

স্বাধীনতা দিবসের সকালে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র , আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি
আগস্ট ১৫, ২০২৬

থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
 

স্বাধীনতা দিবসে বড় সাফল্য STF- এর , কোচবিহারে পাক চর সন্দেহে গ্রেফতার ৩
আগস্ট ১৫, ২০২৬

ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ

স্বাধীনতার আগের রাতে সার্কিট হাউসে মহুয়া মৈত্রকে ঘর ছাড়ার নির্দেশ , স্পিকারকে চিঠি সাংসদের
আগস্ট ১৫, ২০২৬

আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের