নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - জল থইথই স্কুল চত্বর। পায়ে হেঁটে সেখানে পৌঁছনোর উপায় নেই। কিন্তু প্রতিকূল পরিস্থিতিও থামাতে পারেনি খুদেদের দেশপ্রেম। তাই স্বাধীনতা দিবসের সকালে নৌকায় চেপেই স্কুলে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে শামিল হল পড়ুয়ারা।
শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে স্কুল চত্বরের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায়। হাঁটুর বেশি জল জমে থাকায় পড়ুয়াদের স্কুলে পৌঁছনো নিয়েই তৈরি হয় সমস্যা।
শেষপর্যন্ত পড়ুয়াদের দেশপ্রেমের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা। একটি নৌকার ব্যবস্থা করা হয়। সেই নৌকায় চেপেই স্কুলের সামনে পৌঁছয় খুদে পড়ুয়ারা। কেউ নৌকায় বসে, কেউ আবার দাঁড়িয়েই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেয়।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খুদেদের মুখে শোনা যায় দেশাত্মবোধের স্লোগান। ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে স্কুল চত্বর। পাশাপাশি মহাত্মা গান্ধী সহ ভগৎ সিংয়ের জয়ধ্বনিও দিতে দেখা যায় পড়ুয়াদের। নৌকায় চেপে খুদেদের এই স্বাধীনতা দিবস পালন দেখতে স্কুলের আশপাশে ভিড় করেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা।
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের