নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ২০১৯ সালে বন্ধ হয়ে যায় রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর কেমিকেলস কারখানা। তবে কারখানার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে প্রায় দুশো জন অস্থায়ী শ্রমিক নিযুক্ত করা হয়। টানা খাতখাটনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এলাকায় সেই জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। এক দু'দিন নয় টানা ৬ মাস ধরে জলযন্ত্রণায় সকলে। দীর্ঘ কয়েকমাস দেখার পর কেমিকেলস কারখানার সামনে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা।
দীর্ঘদিন ধরে জলের টাকা নেওয়ার পরও সঠিক সেবা পাচ্ছে না গ্রামবাসীরা। ঘন্টাখানেক ধরে ৩৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর কেমিকেলস কারখানার সামনে বিক্ষোভ দেখায় শ্রমিক পরিবার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই কতৃপক্ষের তরফে জলদি সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়।
বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন , "গত ছয় মাস ধরেই এই সমস্যা চলছে। শেষ ১৫ দিন তো একেবারেই জল পাওয়া যাচ্ছেনা। জল ছাড়া থাকব কি করে। প্রায় ২০০ পরিবার জলশূণ্য। কর্তৃপক্ষকে এর জবাব দিতে হবে। আমরা জল চাই। যদি আমরা জল না পাই যেমন বিক্ষোভ চলছে তেমন চালিয়ে যাব।"
আর একজন জানিয়েছেন , "বিগত কয়েকমাস ধরে জল না পাওয়ার পরও ম্যানেজমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছেনা। এখন কি জল আনতে কর্তৃপক্ষের বাড়িতে যেতে হবে। এতগুলো পরিবার আমরা জল ছাড়া কাটাবো কি করে? জল না পেলে আমরা বিক্ষোভ চালিয়েই যাব।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের