68ef450bac1fd_eadb509d-d856-4272-87b2-13eccbb8bb82
অক্টোবর ১৫, ২০২৫ দুপুর ১২:২৪ IST

স্বপ্নাদেশে নদীর জলে মিলেছিল শিলা মূর্তি, আজও ২২ ফুট উচ্চতায় পূজিত হন ‘বড়মা’

নিজস্ব প্রতিনিধি, হুগলী- স্বপ্নাদেশে নদীর জলে পাওয়া এক শিলা মূর্তি থেকেই শুরু। আজও টানা প্রায় ৫০০ বছর ধরে চলছে ‘বড়মা কালীর’ পুজো। বিশাল ২২ ফুট উচ্চতায় পূজিত হন দক্ষিণাকালী রূপে বড়মা। মায়ের মাহাত্ম্যে বিশ্বাস করে আজও দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মানত পূরণে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করছে হুগলীর বৈঁচিগ্রাম উত্তরপাড়ার ‘বড়মা কালীপুজো’। গ্রামের এই দক্ষিণাকালী দেবীকে ঘিরে আজও ভক্তদের ভক্তি, বিশ্বাস আর উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তাদের বিশ্বাস অনুযায়ী, বহু বছর আগে নদীর ধারে এক তান্ত্রিক তন্ত্রসাধনা করতেন। এক রাতে স্বপ্নাদেশে তিনি দেখেন নদীর জলে একটি শিলা মূর্তি ভেসে এসেছে। সকালে নদী থেকে সেই শিলা মূর্তি উদ্ধার করেন তিনি, যেটিই আজকের “ছোট বড়মা”।

শিলা মূর্তির রূপে ছোটো বড়মা 

 এরপর তিনি মাটি দিয়ে বিশাল এক কালী মূর্তি তৈরি করে শুরু করেন পূজা। সেই থেকেই বৈঁচিগ্রামে শুরু হয় বড়মার পূজা।

পুরোহিত দিয়ে শিলা মূর্তি পুজো 

বর্তমানে সেই ছোট শিলা মূর্তি সারা বছর গ্রামের দক্ষিণপাড়ার এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে রাখা থাকে এবং নিত্যপুজো হয়। কালীপুজোর সময় মন্দিরে এনে একসঙ্গে পূজিত হন শিলা মূর্তি ও বড় মাটির মূর্তি। মন্দিরেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যেখানে বসে পূজা সম্পন্ন করেন পুরোহিত। বড়মার মূর্তি তৈরির কাজ শুরু হয় লক্ষ্মীপুজোর দিন থেকে। দেড় কাহন খড়, ৩০ বস্তা এটেল মাটি ও ১৫ বস্তা গঙ্গামাটিতে গড়ে তোলা হয় দেবীর বিশাল কাঠামো। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকে, আর মুখের এক পাশে রাখা হয় কালো দাগ। স্থানীয়দের বিশ্বাস, এটি মায়ের “দাঁত পড়ে যাওয়া” চিহ্ন, কারণ মা নাকি বয়সে প্রবীণ!

 প্রবীণা বড়মা 

পুজো শুরু হয় মধ্যরাতে, চলে নিশিভোর পর্যন্ত। ভাইফোঁটার দিন হয় দেবীর বিসর্জন। বিসর্জনের বিশেষত্ব হলো, এখানে দেবীকে চারপাড়া ঘোরানো হয় না। বরং লোহার চাকার কাঠামোয় দেবীকে বসিয়ে কাছের পুকুরে দেওয়া হয় বিসর্জন।পুজোর পরদিন হয় হরিশডালা, যেখানে মুড়ি, চিঁড়ে, বাদামসহ আটরকমের ভাজা দিয়ে মা’কে নিবেদন করা হয়। পাশাপাশি আখ, ছাঁচি কুমড়ো ও পশুবলির প্রথাও আজও চালু আছে।

আগে টালির চালের ছোট ঘরে পূজিত হতেন বড়মা। এখন গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে পাকা মন্দির, আর পুজোর যাবতীয় দায়িত্ব সামলান বড়মা কালী বারোয়ারি পুজো কমিটি। নদী বুজে আজ গড়ে উঠেছে জনবসতি, পাকা রাস্তা, আলো, মন্দির। তবু বড়মার মাহাত্ম্য আজও ঠিক আগের মতোই অটুট।

গ্রামের প্রবীণ বাসিন্দা উদয়চাঁদ দাঁ বলেন, “এই মা খুব জাগ্রত। যে ভক্ত মন থেকে মানত করে, মা তার ডাক শুনে নেন। কালীপুজোর সময় আশপাশের জেলা তো বটেই, দূরদূরান্ত থেকেও মানুষ আসে মায়ের পায়ে প্রণাম দিতে।”

শিল্পী  রমেশ হাজরা 

মূর্তি তৈরি করেন স্থানীয় শিল্পী রমেশ হাজরা, যিনি টানা ১৭ বছর ধরে এই কাজ করছেন। তিনি জানান, “তিন দিন ধরে খড় বাঁধা হয়, তারপর মাটির কাজ শুরু। পুজোর আগের দিন সকাল থেকে রাত পর্যন্ত চলে রঙ ও সাজসজ্জা।” মূর্তির রঙ তৈরি হয় ভুষোকালি, ডেলা নীল বেলা এবং গদ আঠা মিশিয়ে, অন্য কোনো রঙ ব্যবহার করা হয় না।

আরও পড়ুন

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

শিকলে বাঁধা তরুণ! মালদহ মেডিকেলে অসহায় সারিকুল, জুতো দিয়ে মারধরের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

৩৫০ বছরের ময়দানপুরে একই গর্ভগৃহে জোড়া কালী ! ভক্তদের বিশ্বাস ‘দেবীর কাছে মানত করলে খালি হাতে ফিরতে হয় না’
আগস্ট ২৬, ২০২৬

রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের