নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – হোয়াইট হাউসের সামনে তাণ্ডবলীলা চালায় এক বন্দুকবাজ। রক্তাক্ত হন ২ ন্যাশনাল গার্ড। ১ জনের মৃত্যু হয়েছে। অপরজন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আফগানিস্তানকে ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন।
ভারতীয় সময় অনুযায়ী, শনিবার মার্কিন বিদেশ দফতর থেকে বিদেশসচিব মার্কো রুবিয়ো বিবৃতি জারি করে জানিয়েছেন, “আফগান পাসপোর্টে যাঁরা আমেরিকায় আসছেন, তাঁদের ভিসা দেওয়া অবিলম্বে স্থগিত করা হল। আমেরিকার নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করছে বিদেশ দফতর। প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ দফতর সকল আফগান পাসপোর্টধারীকে ভিসা দেওয়া স্থগিত করেছে। দেশ এবং নাগরিকদের সুরক্ষাই আমেরিকার অগ্রাধিকার।“
উল্লেখ্য, হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র ২ টি ব্লক দূরে আচমকা ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে এলোপথাড়ি গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২ ন্যাশনাল গার্ড। পাল্টা গার্ডের গুলিতে আহত হন অভিযুক্ত। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ন্যাশনাল গার্ড। আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁরা ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রহমানউল্লাহ লাকনওয়াল। আফগানিস্তানের বাসিন্দা। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, “এটি একটি পরিকল্পিত হালমা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।“ এফবিআই-এর ডিরেক্টার কাশ প্যাটেল জানিয়েছেন, “গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্য়াশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।“
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের