নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎই উদ্ধার হল মানুষের মাথার খুলি - কঙ্কাল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেনসিক দল।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড় বাজার সংলগ্ন স্বামীজি সংঘ ক্লাবের পাশের একটি বাড়িতে। রবিবার সকালে ভিত কাটার কাজ চলছিল। সেই সময়ই শ্রমিকরা আচমকা মাটি খুঁড়তে গিয়ে দেখতে পান মানুষের মাথার খুলি। এরপর আরো মাটি সরাতেই বেরিয়ে আসে একাধিক হাড়গোড়। হঠাৎই কাজ থামিয়ে খবর দেওয়া হয় অশোকনগর থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করসহ একাধিক পুলিশ আধিকারিক। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়, বসানো হয় পুলিশ পিকেট। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া খুলিটি বহু পুরনো। তবে কঙ্কালগুলি কীভাবে সেখানে এল তা নিয়ে উঠছে প্রশ্ন।
জমি মালিকের আত্মীয়ের দাবি, এই জমিতে আগে বাড়ি ছিল। বহু বছর ধরে এখানে আমরা বসবাস করছি। কিন্তু এগুলো এখানে কিভাবে এলো সেটা জানি না। মিস্ত্রিরা কাজ করছিল তখন এগুলো দেখতে পায়। তাই কতদিন আগে কীভাবে ওই হাড়গোড় পুঁতে রাখা হয়েছিল তা কিছুই বুঝতে পারছি না।
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা