নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শ্যামনগরের পথসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। মমতার সাম্প্রতিক ‘ভারতবর্ষ নাড়িয়ে দেব’ মন্তব্য ঘিরে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়ে অর্জুন দাবি করেন, 'দেশবিরোধী কাজ করলে জেলে যেতেই হবে।' তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনার।
শনিবার রাতে শ্যামনগর ফিডার রোডে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হয় পথসভার। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। SIR ও CAA এর সমর্থনে হওয়া এই পথসভায় উপস্থিত ছিলেন দলের ব্যারাকপুর জেলা সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে, জেলা সম্পাদক কুন্দন সিং ও সোহন প্রসাদ চৌধুরী, এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং-সহ বহু নেতা-কর্মী। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
সম্প্রতি বনগাঁয় মুখ্যমন্ত্রীর ' আমার গায়ে আঁচড় লাগল ভারতবর্ষ নাড়িয়ে দেবো' এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষের সুর চড়ান বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য দেশ বিরোধী। তিনি বলেন, ' মমতা ব্যানার্জি যেভাবে দিনের পর দিন চুরি করছে। দেশবিরোধী কথা বলছে ভারতবর্ষ হিলিয়ে দেবো মানে কি? যারা দেশকে পাকিস্তানের হাতে বেঁচতে চায় তাদের জেল হওয়াই উচিত।'
রাজ্যে একের পর এক SIR আতঙ্কে মৃত্যুর প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ' এখানে কেউ SIR আতঙ্কে মরছে না। শ্মশানে, কবরস্থানে মমতা ব্যানার্জির লোক গিয়ে বসে আছে। মর্গে গিয়ে পরিবারের লোকের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়ে বলছে বলে দিন SIR আতঙ্কে মরছে। বাংলার একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের কাজ করতে পারে জানি না।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের