নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের সামনে আসলো শাসক শিবিরের দাদাগিরি। মন্দিরবাজারে তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত না হওয়ায় এক টোটোচালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর পঞ্চায়েত এলাকায়। স্থানীয় টোটোচালকের দাবি, তিনি শাসক দলের একটি কর্মসূচিতে যেতে অস্বীকার করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং টোটো স্ট্যান্ডের ‘স্টার্টার’-সহ কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করে। শুধু তাই নয়, তার টোটো চালানো বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
অপমান ও ভয় দেখানোয় মানসিক চাপ সহ্য করতে না পেরে ২৬ নভেম্বর ফেসবুকে লাইভে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী টোটোচালক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে প্রাণে বেঁচে যান তিনি। এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টোটোচালক।
ঘটনার পরেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, শাসক দলের 'দাদাগিরি'ই এই ঘটনার মূলে, যা সাধারণ মানুষের জীবনে আতঙ্ক বাড়াচ্ছে। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতারা সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন। তাদের দাবি, টোটোচালকের সঙ্গে কোনও দুর্ব্যবহার বা মারধরের ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের