নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ওড়িশায় রুটি রুজির সন্ধানে গিয়ে ভয়াবহ হেনস্থার শিকার বাংলার ৫ পরিযায়ী শ্রমিক। বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে আটক করেছে ওড়িশা পুলিশ, দাবি পরিবারের। ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে নলহাটিতে।
বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আবদুল আলিম শেখ, সেলিম শেখ, মনিরুল ইসলাম, আতাউর রহমান ও নুর আলম পরিযায়ী শ্রমিক হিসেবে ওড়িশার ভদ্রক জেলার আগরপাড়া এলাকায় কাজ করতেন। সেখানেই ঘর ভাড়া নিয়ে অবস্থান করছিলেন তারা। পরিবারের সদস্যদের দাবি, গত ২৫ দিন ধরে নিয়মিত কাজে যোগ দিচ্ছিলেন ওই সকল শ্রমিক। শনিবার হঠাৎই আগরপাড়া থানায় তাদের ডেকে পাঠায় পুলিশ। থানায় গেলে তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে আটক করা হয় বলে অভিযোগ।
শ্রমিকরা পুলিশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব বৈধ পরিচয়পত্রই পেশ করেছিলেন। এমনকি পরিবারের অন্য সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও রয়েছে সেই বিষয়েও জানিয়েছিল তারা। তবুও পুলিশ তাদের ছাড়েনি অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যদের দাবি, পাঁচ জন শ্রমিককেই একটি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকে আতঙ্কে রাতের ঘুম উধাও তাদের পরিবারের মানুষের। প্রশাসনের কাছে দ্রুত আটক শ্রমিকদের ফিরিয়ে আনার দাবি পরিবারের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের