নিজস্ব প্রতিনিধি , মালদহ - রেলগেটের পরিবর্তে আন্ডারপাসের কাজ শুরু করায় বিক্ষোভ স্থানীয়দের। রেলগেটের থেকে দূরে আন্ডারপাসের কাজ শুরু করায় প্রতিবাদ মিছিল ইংরেজবাজার এলাকার স্থানীয়দের। মালদহ জেলা জুড়ে ৩৬টি আন্ডারপাস তৈরির কাজ শুরু করেছে। তবে রেলের পছন্দমত জায়গায় কাজ করা যাবে না , দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখালেন সকলে। ঘটনাস্থলে পৌঁছান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
যদুপুরেও একটি আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। যদুপুর হাইস্কুলের পাশে রয়েছে রেলগেট। এলাকার লোকজন চাইছিলেন, নীচ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হোক। তবে রেল যেখানে আন্দরপাসের কাজ শুরু করেছে তা অনেকটাই ঘুরপথে। রেলগেট থেকে থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি নির্জন জায়গায় আন্ডারপাস তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। যার ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। যেকোনো সময় বিপদ ঘটতে পারে।
সাংসদ খগেন মুর্মু বলেন, "এখানকার মানুষের অভিযোগ, আন্ডারপাস অনেকটা দূরে হচ্ছে। মহিলা, বাচ্চারা যাতায়াত করে। হাসপাতাল, স্কুল আছে এখানে। এটা নিয়েই তাঁরা আপত্তি করছেন। আমি DRM-এর সঙ্গে কথা বলেছি। তারা বলছে, আন্ডারপাসের জন্য অনেক জায়গা দরকার। অন্যত্র করলে জায়গা কমে যাবে। আমি নিজে আজ সবটা দেখে গেলাম। গ্রামবাসীদের দাবি ঠিকই। নিরাপত্তার কথা তো অবশ্যই ভাবতে হবে।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের