নিজস্ব প্রতিনিধি , হুগলী - ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে চলছে পরীক্ষা। ১২ টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘন্টা আগে থেকে সবকিছু খতিয়ে দেখে প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। হুগলীর একটি পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ডে ভুল থাকায় ঢুকতেই দেওয়া হল না পরীক্ষার্থীকে।
কেন্দ্রে ঢোকার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝেই প্রার্থীদের ভিডিওগ্রাফি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে অ্যাডমিট কার্ড। হুগলীর কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে প্রায় ৩৫২ জনের পরীক্ষা হয়েছে। সেখানেই ভুল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যান নৈহাটির বাসিন্দা রিচা কুমারী ঝা। কার্ড খতিয়ে দেখলে ধরা পড়ে মহিলার জায়গায় পুরুষের নাম। এই ভুল কোনোভাবেই মার্জনীয় নয়। তাই তাকে পরীক্ষা দেওয়া থেকেই বঞ্চিত করা হয়েছে।
মহিলা প্রার্থী জানিয়েছেন , "আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন মেয়ে ছিল। হঠাৎই পরে পুরুষ দেখাচ্ছে। আমি ফর্ম নিয়ে পরীক্ষা দিতে যেতে পারি কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হচ্ছেনা। আমায় বলছে কালকে ফোর্ম কারেকশন হবে। তবে এগুলোতো পরীক্ষার আগে হওয়া উচিত। আমি সরকারকে ইমেল করেছি। এখনও অবধি কোনো উত্তর পাইনি। জানিনা কি করব। আমার একটা বছর নষ্ট হয়ে গেল।"
উল্লেখ্য , প্রতিটি কেন্দ্রে সাড়ে ১০ টার পর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকেই প্রবেশাধিকার দেওয়া হবে না। কোনরকম ক্যালকুলেটর , মোবাইল ফোন , ডিজিটাল হাতঘড়ি সহ প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। কেন্দ্রেই প্রত্যেক পরীক্ষার্থীকে কলম দেওয়া হয়েছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের