নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। পুলিশি বাধায় অভিযান ব্যাহত হওয়ায় কলকাতা পুরসভার সামনে সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান বিক্ষোভে বসেন আশাকর্মীরা। স্বাস্থ্যভবন চত্বর ও আশপাশের এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। অবশেষে অবরোধ তুলে নেন আশা কর্মীরা।
বুধবার সল্টলেকের স্বাস্থ্যভবনে কর্মসূচির ডাক দিয়েছিলেন রাজ্যের আশাকর্মীরা। একাধিক জেলা থেকে কলকাতামুখী মিছিল শুরু হলেও প্রায় প্রতিটি মিছিলেই পুলিশ বাধা দেয়। তা উপেক্ষা করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কোথাও কোথাও রাস্তা অবরোধও হয়। কলকাতায় মিছিল ঢোকার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে যাওয়া মিছিলকে এসএন ব্যানার্জি রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে গেলে আশাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
কোনওক্রমে মিছিল স্বাস্থ্যভবন চত্বরে পৌঁছলেও সেখানেও ফের পুলিশি বাধার মুখে পড়েন আশাকর্মীরা। এরপরই কলকাতা পুরসভার সামনে, স্বাস্থ্যভবন চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিকেলে স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে আশাকর্মীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে তাদের ৮ দফা দাবি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বিকেলে কলকাতা পুরসভার সামনে অবস্থান প্রত্যাহার করেন আশা কর্মীরা। তবে অবস্থান প্রত্যাহার করলেও আন্দোলন থামছে না বলেই সাফ জানিয়েছেন আশাকর্মীরা। তারা জানান, 'স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতেই আমরা সব জেলা থেকে এসেছিলাম। কিন্তু সর্বত্র পুলিশ আমাদের আটকেছে। আজ অবস্থান তুলছি ঠিকই, তবে আন্দোলন চলবে। আগামীকাল রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করা হবে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের