নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দাবি আদায়ে অনড় আশা কর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার সকাল থেকেই চূড়ান্ত সতর্কতায় পুলিশ প্রশাসন। আন্দোলনের আঁচ যাতে প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে, সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবন চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। একমাস কর্ম বিরতির পর হকের দাবি মেটাতে ফের রাজপথে আশা কর্মীরা।
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত রাজপথ। স্বাস্থ্য ভবনের দুদিকেই একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। প্রথমে লোহার জালের ব্যারিকেড, তার পর গার্ডরেল ও বাঁশ দিয়ে তৈরি করা হয় দ্বিস্তরীয় নিরাপত্তা বলয়। সকাল থেকেই মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। স্বাস্থ্য ভবন ও সংলগ্ন অফিসগুলিতে প্রবেশের ক্ষেত্রে কর্মীদের পরিচিতি পত্র যাচাই করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ভবনের কাছে আশা কর্মীদের পৌঁছতেই পুলিশের পক্ষ থেকে তাদের ধরপাকড় করা হয়। তাদের দাবি, ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, সরকারি ছুটি এবং কর্মরত অবস্থায় আশা কর্মীদের মৃত্যু হলে সরকারি সহায়তা। আর এই দাবিতেই রাজ্যজুড়ে টানা ৩০ দিন ধরে কর্মবিরতি পালন করছেন তারা। সেই আন্দোলনেরই অংশ হিসেবে এদিন স্বাস্থ্য ভবন অভিযান। আশা কর্মীদের অভিযোগ, বুধবার তাদের আলোচনার জন্য ডাকা হয়েছিল কিন্তু তারপরেও তাদের আটক করা হচ্ছে।
এদিকে অভিযানের জেরে বদলে দেওয়া হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। উইপ্রো মোড় থেকে কোনও বাস বা যানবাহন স্বাস্থ্য ভবনের দিকে যেতে দেওয়া হচ্ছে না। সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওয়েবেল মোড়ের দিকে। নিকো পার্ক দিক থেকেও স্বাস্থ্য ভবনের দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র স্বাস্থ্য ভবনের কর্মীদের পরিচয়পত্র দেখিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের