6a801b0b15c42_1786776142_mahua-1
আগস্ট ১৫, ২০২৬ দুপুর ০১:২৪ IST

স্বাধীনতার আগের রাতে সার্কিট হাউসে মহুয়া মৈত্রকে ঘর ছাড়ার নির্দেশ , স্পিকারকে চিঠি সাংসদের

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - স্বাধীনতা দিবসের আগের রাতেই কৃষ্ণনগরে সার্কিট হাউসে উত্তেজনা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘর ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের তরফে ফোন করার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মহুয়ার দাবি, তাকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়ার সময় সার্কিট হাউসের বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাতেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন সাংসদ। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মহুয়া মৈত্র জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি কৃষ্ণনগরের সার্কিট হাউসে পৌঁছান। সাংসদ হিসেবে আগেও সেখানে থাকার অভিজ্ঞতা রয়েছে তার।  অভিযোগ, নির্ধারিত ঘরেই তাকে থাকতে দেওয়া হয় এবং সন্ধ্যায় চা ও রাতের খাবারও পরিবেশন করা হয়। কিন্তু রাত ৯টা ৪৭ মিনিট নাগাদ আচমকাই নদীয়ার অতিরিক্ত জেলাশাসকের ফোন আসে। তাকে ঘরটি ছেড়ে দিতে বলা হয় বলে অভিযোগ মহুয়ার। কেন ঘর ছাড়তে হবে, জানতে চাইলে ‘উপরমহলের নির্দেশের'  কথা বলা হয়েছিল বলে দাবি সাংসদের।

এরপর রাত ১০টা ৫২ মিনিটে তার হোয়াটসঅ্যাপে প্রশাসনের তরফে একটি নির্দেশ পাঠানো হয়। সেখানে বার্ষিক সাফাই অভিযানের কারণে সার্কিট হাউসে নতুন করে ঘর বুকিং না দেওয়ার কথা জানানো হয়। মহুয়ার প্রশ্ন, যদি এমন কোনও নির্দেশ আগে থেকেই থাকে, তাহলে বুকিংয়ের সময় বা সার্কিট হাউসে পৌঁছনোর পর তাকে তা জানানো হল না কেন? এরই মধ্যে সার্কিট হাউসের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত ও স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মহুয়ার দাবি, তাকে উদ্দেশ্য করে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ মহুয়া মৈত্রের।

মহুয়ার কথায়, 'রাত ১১টা নাগাদ হঠাৎ আমি চিৎকার শুনতে পাই এবং বুঝতে পারি, বাইরে বিশাল জমায়েত হয়েছে। আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এক দিকে প্রশাসন আমাকে ঘর ছাড়তে বলছে, অন্য দিকে বাইরে জমায়েত আমার জন্য অপেক্ষা করে আছে। এই সার্কিট হাউসের একেবারে উল্টো দিকেই জেলার পুলিশ সুপার আর জেলাশাসকের বাংলো। সেখানে কোনও জমায়েত হওয়ারই কথা নয়।'

আরও পড়ুন

জলমগ্ন স্কুল চত্বর, নৌকায় চেপেই স্বাধীনতা দিবস পালন খুদেদের
আগস্ট ১৫, ২০২৬

হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির

পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে বিস্ফোরণ, গুরুতর জখম ২ মজুর
আগস্ট ১৫, ২০২৬

গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়

টানাপোড়েন পেরিয়ে পেট্রাপোলে মিষ্টিমুখ, স্বাধীনতা দিবসে সৌহার্দ্যের বার্তা ভারত-বাংলাদেশ সীমান্তে
আগস্ট ১৫, ২০২৬

স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা

শহীদ মাতঙ্গিনীর স্মৃতিভিটে হেরিটেজের পথে ! পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ জেলা পরিষদের
আগস্ট ১৫, ২০২৬

পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের

 

ছোট্ট কড়িতে নেতাজির মুখ , বাঁকুড়ার স্কুলছাত্রীর অভিনব শিল্পকর্ম
আগস্ট ১৫, ২০২৬

নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী

মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন , চন্দ্রকোনার ঐতিহ্যবাহী এলাকা ফাঁসিডাঙ্গায়
আগস্ট ১৫, ২০২৬

বিজেপি সরকার না হলে তৃণমূলেই থাকতাম, দলবদলের কথা অকপটে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়
আগস্ট ১৫, ২০২৬

মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল

ধূপগুড়িতে গ্রেফতার ২ তৃণমূল নেতা, জোড়া গ্রেফতারিতে রাজনৈতিক চাঞ্চল্য
আগস্ট ১৫, ২০২৬

পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী

পড়ুয়াদের মধ্যে বৈষম্যের অভিযোগ, স্বাধীনতা দিবস পালনে স্কুলগুলিকে কড়া বার্তা পর্যটনমন্ত্রী শংকর ঘোষের
আগস্ট ১৫, ২০২৬

প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

স্বাধীনতা দিবসের র‍্যালির পোশাক না পাওয়ায় অভিমান , চরম সিদ্ধান্ত পঞ্চম শ্রেণির ছাত্রীর
আগস্ট ১৫, ২০২৬

গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

স্বাধীনতা দিবসে পুরুলিয়ার পর্যটনে জোড়া ট্রেনের সুখবর , মিলবে নতুন রেল সংযোগ
আগস্ট ১৫, ২০২৬

রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি

গান্ধীঘাটে চরকা কাটলেন রাজ্যপাল , স্বাধীনতা দিবসে আত্মনির্ভর ভারতের বার্তা আর.এন.রবির
আগস্ট ১৫, ২০২৬

গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা

দুর্যোগে বাতিল মুখ্যমন্ত্রীর গোসাবা সফর, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুললেন জেলাশাসক
আগস্ট ১৫, ২০২৬

স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা

স্বাধীনতা দিবসের সকালে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র , আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি
আগস্ট ১৫, ২০২৬

থানার সামনে তীব্র বিক্ষোভ, মারধরের চেষ্টার অভিযোগ
 

স্বাধীনতা দিবসে বড় সাফল্য STF- এর , কোচবিহারে পাক চর সন্দেহে গ্রেফতার ৩
আগস্ট ১৫, ২০২৬

ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের