নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় এবার মামলা রুজু করল লালবাজার। পাশাপাশি , কালীঘাটে অমিত শাহের রোড শো নিয়েও সংঘাতের জেরে দায়ের হল আরও একটি FIR।
নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে,সংশ্লিষ্ট দিনে সার্ভে বিল্ডিং চত্বরে শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল। কিন্তু অভিযোগ, পুলিশের বাধা সত্ত্বেও সেখানে তৃণমূল কর্মীরা জড়ো হন এবং মাইক বাজিয়ে বিক্ষোভ দেখান।
নির্বাচন কমিশন এই ঘটনাকে গুরুতরভাবে নিয়ে আলিপুর থানায় FIR দায়ের করেছে। কমিশনের মতে, বিনা অনুমতিতে জমায়েত ও নির্দেশ অমান্য করা নির্বাচনী বিধিভঙ্গের সামিল যা আইনশৃঙ্খলার পক্ষে হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে, কালীঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরেও উত্তেজনা ছড়ায়। সেখানে তৃণমূলের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জেরে কালীঘাট থানাতেও পৃথক FIR দায়ের করা হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের