নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বাংলার বুকে উত্তর প্রদেশের দুষ্কৃতীর তাণ্ডব। পিস্তল সমেত গ্রেফতার হল তমলুকে। পুলিশের দাবি , এই একই ব্যক্তি আগেও গ্রেফতার হয় বারাসাতে। রাজ্যের মধ্যে বাইরের রাজ্যের দুষ্কৃতীর দাপাদাপিতে চিন্তিত প্রশাসন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
সূত্রের খবর , মঙ্গলবার তাম্রলিপ্ত পৌরসভার শান্তিপ্রিয় এলাকা থেকে উত্তর প্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। যুবককে জিজ্ঞেসবাদ করে জানা যায় সে উত্তর প্রদেশের খুশিনগরের বাসিন্দা। নাম মুজাহিদ আনোয়ার, বয়স ৪০। অভিযুক্তের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল , দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে তাম্রলিপ্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই ভাড়া নিয়ে থাকতো মুজাহিদ। সন্দেহ হওয়ায় গ্রেফতার করে তাকে। বুধবার তমলুক আদালতে তোলা হয়।
ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন , 'গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওকে গ্রেফতার করি। ৭ দিনের পুলিশি হেফাজতের জন্য আমরা আদালতে পাঠাচ্ছি। এরপর আরও তদন্ত হবে। প্রায় দেড় বছর ধরে এখানে থাকতেন তিনি। কাপড়ের ব্যবসা করতেন।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের