নিজস্ব প্রতিনিধি , আবুধাবি - পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এবার উঠে এল এক বিস্ফোরক তথ্য। শুধু আমেরিকা বা ইজরায়েল নয়, ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ এই গোপন অভিযানের কথা প্রকাশিত হতেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত বাকি আরব দেশগুলি এই যুদ্ধ থেকে দূরে আছে বলে মনে করা হলেও, এই রিপোর্ট সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে।
সূত্রের খবর, গত ৮ এপ্রিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই হামলা চালায় আমিরশাহী। তাদের মূল লক্ষ্য ছিল লাভান দ্বীপের তৈল শোধনাগার, যা ইরানের দশম বৃহত্তম তেল উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতিদিন প্রায় ৬০,০০০ ব্যারেল তেল উৎপাদিত হত। বিশেষ বিষয় হলো, হামলাটি এমন এক সময়ে চালানো হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথে হাঁটছিলেন।
হামলার পরপরই ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘আইআরআইবি’ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানায় এবং প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পালটা ব্যবস্থা হিসেবে আমিরশাহী ও কুয়েতের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আমিরশাহীর দাবি অনুযায়ী, তেহরান তাদের লক্ষ্য করে ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন ছুড়েছিল। যদিও এই গোপন সামরিক অভিযান নিয়ে আমিরশাহী, ইরান বা মার্কিন প্রশাসন এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।
এ প্রসঙ্গে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ সাক্ষাৎকারে জানান, ‘ওয়াল স্ট্রিট জার্নালের এই তথ্য যদি সত্য হয়, তবে বুঝতে হবে পশ্চিম এশিয়ার যুদ্ধের ব্যাপ্তি আমরা যা ভাবছিলাম তার চেয়েও অনেক বেশি। এতদিন ধারণা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু এই হামলা প্রমাণ করে যে তলে তলে আঞ্চলিক শক্তিগুলোও ইরানের কোমর ভাঙতে সক্রিয় ছিল। বিশেষ করে ট্রাম্প যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই এই গোপন হামলা চালানো হয়েছে কৌশলগত ফায়দা তোলার জন্য। এই ঘটনা প্রকাশ পাওয়ায় এখন ইরান ও আরব দেশগুলোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের