নিজস্ব প্রতিনিধি , হুগলী ( আরামবাগ) - ঘুষখোর পঞ্চায়েত, অফিসে নাচগান, আর তারই আড়ালে ভয়ঙ্কর দাদাগিরি। মুর্শিদাবাদের মোরগ্রাম এখন খবরের শিরোনামে। সরকারি পরিষেবার নামে অবৈধ টাকা তোলার কেলেঙ্কারি ফাঁস করতে গিয়ে স্থানীয় সাংবাদিকেরা পড়লেন জীবনের ঝুঁকিতে।

সূত্রের খবর, সরকারি পরিষেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ, পঞ্চায়েত অফিসের ভেতরে রিল শুটিং থেকে বেআইনি গাছ কাটা, একের পর এক দুর্নীতির খবর। এই দুর্নীতির পর্দা ফাঁস করতে গিয়ে শুক্রবার চরম বিপদের মুখে পড়লেন স্থানীয় সাংবাদিকেরা। অভিযোগ, খবর সংগ্রহ করতে গিয়ে তাঁদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি দেন পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী অসিকুল ইসলাম। এক সাংবাদিকের ক্যামেরা পর্যন্ত কেড়ে নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ঘুষ, জন্ম সার্টিফিকেট সহ নানা সরকারি নথির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হয়। পঞ্চায়েতের অন্তত দশটি বড় গাছও নাকি গোপনে কেটে বিক্রি করা হয়েছে। অথচ এতসব অভিযোগের পরও প্রশাসনের তরফে এসেছে কেবল নীরবতা।

ঘটনার প্রতিবাদে ১০ জন সাংবাদিক একযোগে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, “ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না।”স্থানীয় সংবাদকর্মীরা রাস্তায় নেমে প্রশ্ন তোলেন , প্রভাবশালী বলেই কি এতদিন ধরে মোরগ্রাম পঞ্চায়েত আইনের বাইরে গিয়ে ক্ষমতা দেখাচ্ছে? একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রশাসন কেন চুপ করে থাকে? আইন কি শুধুই সাধারণ মানুষের জন্য?”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের