নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বেলডাঙ্গা থানার আণ্ডিরন হালদারপাড়া। করাত দিয়ে গলা কেটে স্ত্রী সহ পুত্রকে নৃশংসভাবে খুন করে নিজে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর , মৃতদের নাম সনজিৎ হালদার , বয়স ৪০। তার স্ত্রী মৌসুমী হালদার , বয়স ২৮। ৭ বছরের পুত্র রায়ন হালদার। দীর্ঘদিন ধরেই সনজিত সহ মৌসুমীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কারণেই এই ভয়াবহ পরিণতি বলে অনুমান। সোমবার সকালে সনজিতের মা ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার পথে ঘরের ভিতরে ছেলেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আতঙ্কে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখেন , মেঝেতে পড়ে রয়েছে মৌসুমী সহ রায়নের গলা কাটা নিথর দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানার পুলিশ। এরপর তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বেলডাঙ্গা ব্লক হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান , প্রথমে স্ত্রী , পরে সন্তানকে করাত দিয়ে হত্যা করে পরে সনজিৎ আত্মঘাতী হন। তবে এই ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না , তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নামানো হয়েছে ফরেনসিক দলও। তবে সঞ্জিত হালদারের মা জানিয়েছেন সঞ্জিত হালদারের স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''আমরা চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি এরকম পরিস্থিতি। তারপর পুলিশে খবর দেই। পুলিশ এসে বডি ৩ টি নিয়ে যান। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা প্রায়ই হত। সেকারণে এমন ঘটনা হতে পারে।''
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের