নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পাশকুঁড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীর ধর্ষণের ঘটনায় কার্যত উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় এবার তদন্তে নামলেন জাতীয় মহিলা কমিশন। শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য ডা. অর্চনা মজুমদার হাসপাতাল পরিদর্শন করে ঘটনাস্থল ও নিরাপত্তার ঘাটতি নিয়ে সরব হন।
সূত্রের খবর, আর. জি.করের পর পাশকুঁড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্য কর্মীর ধর্ষণের ঘটনা ব্যাপক তোলপাড় ফেলেছে রাজ্যে। এই ঘটনায় অভিযুক্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস বর্তমানে পুলিশি হেফাজতে। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পাশপাশি বিরোধী শিবির এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। আর এবার এর তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন। শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপশি, সেখানে উপস্থিত সমস্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের বাইরে এসে বিস্ফোরক অভিযোগ করেন ডা. অর্চনা মজুমদার। তিনি জানান, 'ঘটনাটি বাইরের কেউ ঘটনায়নি। এখানে হাসপাতালের মধ্যে থাকা লোকই ঘটিয়েছে। আর শুধু একজন না, অভিযুক্ত জাহির হাসপাতালের ৪১ জন মহিলা কর্মীর সঙ্গে নোংরামি করেছে। কিন্তু এইসবের কিছুই হাসপাতাল কর্তৃপক্ষ কেউ জানে না। দীর্ঘদিন ধরে অভিযুক্ত হাসপাতালে তার রাজ চালিয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলার নেই।'
তিনি আরও বলেন, 'হাসপাতালে মাত্র ৪০ টা সিসিটিভি ক্যামেরা আছে। যেখানে ৫ তলা একটা সুপারস্পেশালিটি হাসপাতাল ১০০ টার কাছাকাছি সিসিটিভি থাকা উচিত। কর্তৃপক্ষ জানাচ্ছে আরও ৫০ টা সিসিটিভির জন্য নাকি তারা আবেদন জানিয়েছে। মহিলা কর্মীদের সুরক্ষার জন্য চিকিৎসক বিশ্রামকক্ষ, মেটারনিটি ওয়ার্ড, ও করিডর পর্যবেক্ষণের ব্যবস্থা অপর্যাপ্ত।'
জাতীয় মহিলা কমিশনের সদস্য আরও অভিযোগ করেন, 'একজন পকসো মামলায় জেল খেটে আসা মানুষ কি করে ১০০ জন মহিলার দায়িত্ব পায় একটা হাসপাতালে। আর সেখানে রোগী কল্যাণ সমিতির কিছু বলার নেই। এদের পুষে রেখে দিয়েছে। আরো কতজন জাহির আব্বাস লুকিয়ে আছে জানা নেই। ভবিষ্যতে যাতে এরম কিছু না হয় তার জন্য আগে আসল অপরাধীকে শাস্তি দিতে হবে।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের