নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মনসা পুজো ঘিরে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার প্রথমবারের মতো মনসা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল। সোমবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়ার সরকারি অফিস এবং স্কুল-সহ সরকারি প্রতিষ্ঠানগুলিতে দুপুর ২টোর পর আর কোনও কাজ হবে না। অর্থাৎ মনসা পুজোর দিন ওই দুই জেলায় কার্যত অর্ধদিবস ছুটি থাকবে।
লোকাচার ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মনসা পুজোকে কেন্দ্র করে এবার সরকারি ছুটির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুপুর ২টোর পর থেকে কোনও সরকারি কাজ হবে না। এটাই প্রথমবার, মনসা পুজো উপলক্ষ্যে এই দুই জেলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল। ফলে সরকারি সিদ্ধান্তে খুশির আবহ তৈরি হয়েছে মনসা পুজোর সঙ্গে জড়িত মানুষজনের মধ্যে।
বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মনসা পুজো ঘিরে যে লোকাচার ও উৎসবের আবহ তৈরি হয়, তার গুরুত্বও এই সিদ্ধান্তে উঠে এল। হিন্দু পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। চলতি বছর ১৬ অগাস্ট বিকেল ৪টা ৫২ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়েছে এবং ১৭ অগাস্ট বিকেল ৫টায় তা শেষ হচ্ছে। উদয়া তিথির হিসাব অনুযায়ী, ১৭ অগাস্টই নাগপঞ্চমী পালিত হচ্ছে। এই দিন বহু জায়গাতেই নাগদেবতার পাশাপাশি মনসাদেবীর পুজো করা হয়।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের