নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে ফের রাজপথে নামলেন অঙ্গনওয়ারি ও আশাকর্মীরা। মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে তাদের বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়ারি খাতে আর্থিক বরাদ্দ বাড়ানোর দাবিতে এই আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা।
মঙ্গলবার একাধিক দাবিকে সামনে রেখে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দেন অঙ্গনওয়ারি কর্মীদের সংগঠন। সরকারি কর্মীদের সমতুল্য সুযোগ-সুবিধা, সম্মানজনক বেতন, অঙ্গনওয়ারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবিতে শত শত কর্মী রাজপথে নামেন। তবে মিছিল নিউ মার্কেট থানার সামনে পৌঁছতেই পুলিশ তা আটকায়। মিছিল আটকাতে দ্বিস্তরীয় ব্যারিকেড বসানো হয়, যার জেরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এর ফলে এসএন ব্যানার্জী রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
শিয়ালদহ থেকে ধর্মতলামুখী এবং ধর্মতলা থেকে হাওড়ামুখী যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘ যানজটে নাজেহাল হন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি লোকভবনে ডেপুটেশন জমা দেওয়া কথা ছিল তাদের। যদিও পুলিশ জানিয়ে দেয়, মিছিল কলকাতা পুরসভার সামনেই শেষ করতে হবে। কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানান, কোনও বাধাই তাদের দাবি আদায়ের লড়াই থামাতে পারবে না।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের